অন্য খবর

চলে গেলেন নমিতা ঘোষ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ আর নেই।

২৬ মার্চ দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নমিতা ঘোষ।

গত ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নেন নমিতা ঘোষ। এর পরপরই তিনি অসুস্থ হয়ে প্রথমে আজগর আলী হাসপাতালে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নেন। এরপর অবস্থার অবনতি হতে থাকলে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

নমিতা ঘোষ ১৯৭১ সালে, মাত্র ১৪ বছর বয়সেই নিজ কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন। ২৭ মার্চ রাতে বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে তখনকার দুর্গম এবং বিপজ্জনক পথ পেরিয়ে তিনি চলে যান আগরতলা। পরিচিত হন মুক্তিযুদ্ধের সংগঠকদের সঙ্গে। সে সময় সেখানে একটি প্রামাণ্য চিত্র তৈরির কাজ চলছিল। সেটিতে অংশ নেন নমিতা ঘোষ। পরে সেটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।

প্রামাণ্য চিত্রের শুটিং শেষে তিনি আগরতলা থেকে কলকাতায় যান। যোগদেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে। সেখানে প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ।

জানা গেছে, দুপুর ১টায় রাজধানীর শাঁখারি বাজার শণি মন্দির প্রাঙ্গণে নমিতা ঘোষকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button