বাংলাদেশ

গোপালগঞ্জে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৮

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট আটজন নিহত।  আজ শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন, ধানমাড়াইরত দু’জনসহ মোট সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয‌্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং কাশিয়ানী ১০০ শয‌্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানসহ জেলা ও পুলিশ প্রশসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কাজ তদারকি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি প‌ুলিশ।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলা শহরের মধ‌্যপাড়ার সাবেক কমিশনার প্রসূল্ল সাহার ছেলে ডা. বাসু সাহা, তার স্ত্রী ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তারা প্রাইভেটকারে করে ঢাকা থেকে গোপালগঞ্জ আসছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button