স্পোর্টেইনমেন্ট

এখন থেকে পুরুষের সমান বেতন পাবে ব্রাজিলের নারী ফুটবলাররা

এখন থেকে ব্রাজিলের নারী ও পুরুষ ফুটবল দলের খেলোয়াড়রা সমান বেতন পাবেন।  বেতন বৈষম্য কমানোর এই ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা  জানায়, শুধু ম্যাচে নয়, প্রস্তুতি চলাকালীন সময়েও নারী-পুরুষ উভয় দলকে সমান দৈনিক ভাতা দেয়া হবে।

এ নিয়ে সিবিএফের সভাপতি রোজারিও কাবোক্লো বলেছেন, ‘আমরা এই সিদ্ধান্ত কয়েক মাস আগেই নিয়েছি। চলতি বছরের মার্চ থেকেই পুরুষ ও মহিলা ফুটবল দলের পুরস্কার ও দৈনিক ভাতায় সমতা কার্যকর হয়েছে।’

বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আসরগুলোতেও একই নিয়ম বলবৎ থাকবে। এনিয়ে সিবিএফ জানায়, বেতন বৈষম্য থাকছে না বৈশ্বিক আসরগুলোতেও।

Related Articles

Leave a Reply

Back to top button