বাংলাদেশ

আজিমপুরে স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক। জানা গেছে মেয়েটির নাম ইসরাত জাহান তুষ্টি (২১) ।

আজ (রোববার) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দুজন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচতলায় একটি বাসায় সাবলেট ভাড়া থাকতেন। সকালে তুষ্টির রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পায়। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ওই রুমমেট ৯৯৯-এর মাধ্যমে আমাদের খবর দিলে পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অসুস্থতাজনিত কারণে সে বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সে শনিবার (৫ জুন) বৃষ্টিতে ভিজেছিল, এ ছাড়া তার ঠান্ডা ও শ্বাস কষ্ট জনিত সমস্যা ছিল বলে জানতে পেরেছি।

 

Related Articles

Leave a Reply

Back to top button