বিশ্ব

শর্ত সাপেক্ষে আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিল ইসরায়েলি পুলিশ

গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়া হলো আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে । পুর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার সময় তাকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ। তার ক্যামেরামান নাবিল মাজাউই’র সরঞ্জামও ধ্বংস করে ইসরায়েলি পুলিশ । [খবর আল জাজিরা]

আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের

মুক্তির পর গণমাধ্যমকে দেয়া সাক্ষাতে  বুদেইরি জানান, ‘তারা সবদিক থেকে আসতে থাকে, আমি জানি না কেন। তারা গাড়ির ভেতর আমাকে খুব বাজে ভাবে সবদিক থেকে লাথি মারে ।’

বুদেইরি বলেন, আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন আমি ‘অপরাধী’। আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং পরনের ভারি জ্যাকেট খুলতে বা চোখ বন্ধ করতে বাঁধা দেয়া হয়।

আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের

গিভারা বুদেইরি ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত রয়েছেন।তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও তার সঙ্গে ছিল।

আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের

ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, বুদেইরি এক নারী পুলিশকে আঘাত করেছেন। তবে বুদেইরি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ১৫ দিন শেখ জাররাহতে বুদেইরি যেতে পারবেন না এমন শর্তে তাকে মুক্তি দেয় ইসরায়েলি পুলিশ।

আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের

ফিলিস্তিনিরা ‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালনের প্রতিবেদন করছিলেন বুদেইরি। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button