বিশ্ব

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন

২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস। ডেভিড কার্ড কানাডিয়ান অর্থনীতিবিদ, জোশুয়া অ্যাংগ্রিস্ট মার্কিন ও গুইডো ইমবেনস ডাচ–মার্কিন অর্থনীতিবিদ।

সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫মিনিটের দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে এ বছর ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস।

প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবহারের মাধ্যমে অর্থনীতিবিদ ডেভিড কার্ড শ্রমবাজারে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব বিশ্লেষণ করে অর্থনীতির এই নোবেল পেয়েছেন। ন্যূনতম মজুরি বৃদ্ধি কর্মের ওপর কী ধরনের প্রভাব ফেলে সেবিষয়ে প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনুসন্ধান চালিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button