বিশ্ব

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারাল দুবাই-এর উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

প্রথমে বাংলাদেশ কনস্যুলেট জেনারাল দুবাইয়ের পক্ষ থেকে বি এম জামাল হোসেন ও কর্মকর্তাগণ পুষ্পর্পণ করেন পরে উইমেন এসোসিয়েশন দুবাইয়ের পক্ষে মিসেস আবিদা হুসাইন ও তার সহকর্মীরা পুষ্পর্পণ করেন।

দুবাই ও উত্তর আমিরাতের কনস্যুলেট জেনারাল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে মোঃ আরিফুর রহমান (প্রথম সচিব প্রেস) এর সঞ্চলনায় কনস্যুলেট এর সরকারি কর্মকর্তা ছাড়াও কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা ঘরে বাহিরে সমানভাবে দায়িত্ব পালন করেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে দূরদিন দুঃসময় যেমন পাশে থেকে স্বাধিনতাকে মুক্তিকামী মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন তেমনি আজকেও নারীরা একইভাবে পুরুষের পাশে থেকে স্মার্ট সিটিজেন ও স্মার্ট বাংলাদেশ করতে সহায়ক ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Back to top button