বাংলাদেশ

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার

আগামী শনিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন, যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান।

জানা গেছে, অ্যান মারি ট্রিভেলিয়ান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি ভারত–মহাসাগরীয় কৌশলের (আইপিএস) বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম দক্ষিণ এশিয়া সফর।

খসড়াসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি আলোচনায় তিনি অংশ নিতে পারেন।

নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ না থাকলে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে আগ্রহী। তা ছাড়া ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক ইস্যুতে অনুষ্ঠেয় একটি বৈঠকেও তিনি অংশ নিতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button