বাংলাদেশ

৭২ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পর উড়োজাহাজের একটি চাকার টায়ার ফেটে গেলে, কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইটটি, রাজধানীর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আজ সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি কানাডার ড্যাশ ৮-৪০০ মডেলের। এটি ভারতের স্থানীয় সময় ৯টা ১৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে।

সকাল ১০টা ৩ মিনিটে এটি নিরাপদে অবতরণ করে।

Related Articles

Leave a Reply

Back to top button