বিশ্ব

ব্রাজিলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা ১৬৫ জন

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে, ব্রাজিলের পেট্রো পলিস নগরীতে, মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৮ শিশু রয়েছে। খবর: এএফপি’র।

এ দিকে পার্শ্ববর্তী আরেকটি অঞ্চলে প্রচ- ঝড়ের আঘাতে আরো দুই জন প্রাণ হারিয়েছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

এএফপি’র খবরে বলা হয়, নিখোঁজদের উদ্ধারে পেট্রো পলিসের পার্বত্য এলাকায় ধসে পড়া কাদামাটি ও ধ্বংসস্তুপের মধ্যে তল্লাশি ও খনন অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার বোলসোনারো এ উদ্ধার অভিযানকে একটি ‘যুদ্ধ’ হিসেবে দেখার কথা বলেছেন।

কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা যে হারে দ্রুত বাড়ছে, তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তা ধারণা করা যাচ্ছে না। এক্ষেত্রে ধ্বংসস্তুপের মধ্যে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button