স্পোর্টেইনমেন্ট

ভারত ক্রিকেট দলের টেস্টের অধিনায়কও রোহিত

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর সাদা পোশাকেও ভারতের অধিনায়কত্ব পেলেন রোহিত শর্মা।

আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের এ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ শেষে হুট করে লাল বলের ক্রিকেটেরও নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর থেকে এই দায়িত্বের জন্য আলোচনায় আসতে থাকে রোহিত, লোকেশ রাহুল, রিশাভ পান্তের নাম। সব জল্পনাকে সরিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতা ঘোষণা করা হলো রোহিতকে। আর সহ-অধিনায়ক হলেন যশপ্রীত বুমরা।

রোহিতের নেতৃত্বেই জীবনের শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের একটি টেস্টও খেলবে ভারত।

Related Articles

Leave a Reply

Back to top button