অন্য খবর

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ২১ ফেব্রুয়ারির পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২১ তারিখের পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন। তবে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যে সমস্ত ছেলে-মেয়েরা এখনো টিকা নেয়নি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়।

শনিবার ১২ ফেব্রুয়ারি, দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। এদিকে, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে।

বলেন, করোনা সংক্রমণ কমে আসছে এবং একই সঙ্গে বেশিরভাগ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ দেন তিনি।

এরপরও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button