বাংলাদেশ

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

মঙ্গলবারের (২৫ জানুয়ারি) মধ্যে ব্যাংকগুলোকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ড. ইউনূসের নামে থাকা সব ধরনের ব্যাংক লেনদেন, এমনকি ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য চেয়ে প্রতিটি ব্যাংকের কাছে চিঠি পাঠায় বিএফআইইউ। কোনো ব্যাংকে গ্রামীণ ব্যাংকের সাবেক এ ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কোনো লেনদেনের রেকর্ড থাকলে তা মঙ্গলবারের মধ্যে বিএফআইইউকে পাঠাতে বলা হয় ওই চিঠিতে।

জানা গেছে, এর আগে ২০১৬ সালে একবার ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নিয়েছিল বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Related Articles

Leave a Reply

Back to top button