অন্য খবর

আসছে ‘পিকে-২’

‘পিকে’ নামে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সিনেমার নামটিও ছিলো ‘পিকে’। যেখানে ভিনগ্রহ থেকে আসেন আমির খান । জানা গেছে এবার আসছে ‘পিকে-২’।

‘পিকে’ নামে সেই সিনেমাটির সিক্যুয়াল আসবে, এমন ইঙ্গিত পরিচালক রাজকুমার হিরানী সিনেমার শেষেই দিয়ে রেখেছিলেন। ‘পিকে’ সিনেমায় দেখা গেছে, আনুশকা থেকে বিদায় নিয়ে নিজ গ্রহে ফিরে গিয়ে রণবীর কাপুরকে নিয়ে আবারও ফিরে আসেন আমির। অর্থাৎ এমন কাহিনী হতে পারে, সেই ইঙ্গিতটা সে সময় থেকেই দেয়া ছিলো।

এবার রণবীরকে নিয়েই পিকের দ্বিতীয় মিশন শুরু করছেন বলিউড পারফেকশনিস্ট। যদিও পরিচালক কিংবা আমির ও রণবীরের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে স্ক্রিপ্ট দেখেছেন এ দুই অভিনেতা। ২০২২ সালের শুরুর দিকেই শুরু হবে এ সিনেমার শুটিং।

Related Articles

Leave a Reply

Back to top button