বাংলাদেশ

নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরকে নিষেধাজ্ঞা দিতে এ নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আফ্রিকা ও ইউরোপের যে সমস্ত দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সে সমস্ত দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনটি প্রথম শনাক্ত হয়।

ইতিমধ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button