স্পোর্টেইনমেন্ট

ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেই রোনালদোর আরেকটি রেকর্ড

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেই ইউরোপ সেরার প্রতিযোগিতায় আরেকটি রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন এই পর্তুগীজ সুপারস্টার। চ্যাম্পিয়নস লিগে এটি তার ১৭৮তম ম্যাচ।

এর আগে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিলেন রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ ইকার ক্যাসিয়াস। তিনি খেলেছিলেন ১৭৭ ম্যাচ।

আজ বৃহস্পতিবার তাকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে এককভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সিআর৭।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন জাভি হার্নান্দেজ (১৫৭), চতুর্থ স্থানে আছেন রাউল গঞ্জালেস (১৪২) ও পঞ্চম স্থানে আছেন লিওনেল মেসি (১৪৯)।

Related Articles

Leave a Reply

Back to top button