অন্য খবর

ছেলের জন্মদিনে শাকিব খানের আবেগঘণ স্ট্যাটাস

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) শাকিব খান ও অপু বিশ্বাস দম্পতির ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন।

পাঁচ পেরিয়ে ছয় বছরে পদার্পনে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান।

তিনি লিখেছেন, পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সব সময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সব ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থেকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরো বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাম খান জয়।

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ করেন অপু। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এর পর মায়ের কাছেই থাকছে জয়।

Related Articles

Leave a Reply

Back to top button