স্পোর্টেইনমেন্ট

বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) মতিঝিলে বাফুফে কার্যালয়ে আশরাফুল ইসলাম রানা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর আলম সুফিল ও টুটুল হোসেন বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন ফেডারেশন প্রধান সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বৈঠক শেষে কাজী মো. সালাউদ্দিন জানান, তিনটা গ্রেডের মাধ্যমে ৩০ জনকে এই অর্থ প্রদান করা হবে।

ইনজুরির কারণে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার সফর করতে পারেননি জাতীয় দলের এই পাঁচ ফুটবলার।

কাজী মো. সালাউদ্দিন আরো বলেন, যাদের ডেকেছিলাম জাতীয় দলে তারা আমার প্রধান খেলোয়াড়। কয়েকদিন ধরে আমি চিন্তা করেছি জাতীয় দলে যারা খেলেন তাদের জন্য একটা অর্থ বরাদ্দ করবো। যাতে তাদের আগ্রহ বাড়ে। ক্লাব থেকে যারা যেটা পায় পাক। একটা অ্যামাউন্ট আমরা তাদের দিবো।’

তিনি বলেন, ‘৩০টা খেলোয়াড়ের একটা তালিকা থাকবে। দুই গোলরক্ষকসহ ১৫ জন খেলোয়াড় পাবেন এক রকম অর্থ। তার পরের ১০জন আরেক রকম বেতন। শেষ পাঁচজন পাবেন আরেক রকম বেতনের আওতায় পড়বে।’

খারাপ খেললে এই তালিকায় পরিবর্তন আসবে বলে জানান ফেডারেশন প্রধান সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

Related Articles

Leave a Reply

Back to top button