অন্য খবর

দীর্ঘদিন পর আসছে হিমেশের নতুন অ্যালবাম

দীর্ঘ বিরতির নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন হিন্দি গানের তুমুল জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া।

নতুন অ্যালবামটির নাম ‘সুরুর ২০২১’। এরই মধ্যে অ্যালবামের প্রথম টিজার প্রকাশ করেছেন এই গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যমকে হিমেশ রেশমিয়া বলেন, আমি কথা দিচ্ছি, ‘সুরুর ২০২১’-এর নতুন গানগুলোর মাধ্যমে সবাইকে মেলোডি গানের এমন একটি যুগে ফিরিয়ে নেবে, যাতে থাকবে পরিপূর্ণ বিনোদন। আমি দীর্ঘ সময় ধরে অ্যালবামের গানগুলো কম্পোজ করেছি। এখন আমার অপেক্ষার অবসান ঘটছে, গানগুলো নিয়ে আমি সন্তুষ্ট।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম ছিল হিমেশ রেশমিয়ার প্রথম স্টুডিও অ্যালবাম ‘আপ কা সুরুর’। এ অ্যালবাম প্রকাশের পর ৫৫ মিলিয়ন কপি বিক্রিয় হয়েছিল। প্রথম স্থানে রয়েছে মাইকেল জ্যাকসনের থ্রিলার, যা ৬৫ মিলিয়ন বিক্রি হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button