বাংলাদেশ

আহমদ শফী হত্যা মামলায় ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই, হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগ দায়ের হওয়া মামলায় বাবুনগরী, মামুনুল হক ও আজিজুলসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে এই প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মনির হোসেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ব্যুরো চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় কিছু দাবি নিয়ে হেফাজতের একটি অংশ কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফিকে অবরুদ্ধ রাখে। তখন চিকিত্সার জন্য মাদরাসা থেকে বের করার সময় তার অ্যাম্বুলেন্স’ও আটকে রাখা হয়েছিলো। পরদিন ১৮ সেপ্টেম্বর চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

মৃত্যুর দুই মাসের মাথায় তার শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় ৩৬ জনকে আসামি করা হলেও এতে ৪৩ জনের সম্পৃক্ততা পেয়েছে পিবিআই। এর মধ্যে আদালতে পরিবারের পক্ষ থেকে দেয়া অভিযোগ থেকে ৫ জন বাদ পড়লেও নতুন করে সম্পৃক্ত করা হয়েছে আরও ১২ জনকে।

Related Articles

Leave a Reply

Back to top button