Leadস্পোর্টেইনমেন্ট

আর্জেন্টিনার উড়ন্তু শুরু, বিশ্বকাপের সব আলো কেড়ে নিলেন মেসি

◉ রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি!

➤➤ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই সব আলো কেড়ে নিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে গড়লেন নানা কীর্তি। বিশ্বকাপ মঞ্চে প্রথম হ্যাটট্রিক করে দলকে এনে দিলেন দারুণ স্বস্থির জয়। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

২০০ তম আন্তর্জাতিক খেলতে নেমেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। ম্যাচের কয়েক ঘন্টা আগেই দেখেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে বিশ্বকাপে গোলের হিসেবে তাকে পেছনে ফেলতে। ১৪ গোল করে মেসিকে তিনে নামিয়ে দিয়েছিলেন এমবাপ্পে।

তবে মেসি নিজের মত করেই দিয়েছেন জবাব। কেবল এমবাপ্পেকে পেছনে ফেলেননি, হ্যাটট্রিক করে ছুঁয়ে ফেলেছেন সর্বাধিক গোল করা জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে। এখন দু’জনের গোল সংখ্যা সমান ১৬।

◉ ‘অভিশপ্ত অতীত’ বৃত্ত ভাঙতে পারবে আর্জেন্টিনা?

এ ম্যাচে আরও অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিকের রেকর্ড গড়তে পেছনে ফেলেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে।

শুরুর দিনই ঝলক দেখালেন মেসি। এমবাপ্পের সঙ্গে লড়াইটাও জমে উঠলো একই দিনে। নিজের দীর্ঘ রেকর্ড হারানো শঙ্কায় থাকা ক্লোসা নিশ্চয় খুশিই হবেন বিশ্বসেরা দুই তারকার সেরার লড়াই দেখে।

রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি!
ক্যারিয়ারের ২০০তম ম্যাচে ১২৩ আন্তর্জািতক গোল করলেন আর্জেন্টাইন তারকা। এ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকও তার। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন মেসি।

এর আগে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ হ্যাটট্রিকের মালিক ছিলেন পর্তুগাল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকটি করার সময় রোনালদোর বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। মেসি ভাঙলেন রোনালদোর ৮ বছরের পুরনো রেকর্ড।

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির
৭৬ মিনিটে হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে সর্বাধিক গোল করা মিরোস্লাভ ক্লোসাকে!!! (আর্জেন্টিনা ৩-০ আলজেরিয়া)

আবারও মেসির গোল!!
৬০ মিনিটে ফের আর্জেন্টিনাকে এগিয়ে অধিনায়ক মেসি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫তম গোলটি করেন তিনি। জার্মান কিংবদন্তী মিরোস্লাভ ক্লোসার চেয়ে আর এক গোল পিছিয়ে তিনি। ছয় বিশ্বকাপের পাঁচটিতেই গোলের রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দুই গোল করা ফুটবলার এখন তিনি।

গোলে মেসির আরেক রেকর্ড
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ গোলের রেকর্ড গড়া মেসি এবার নতুন ইতিহাস গড়লেন সবচেয়ে বেশি বয়সে গোল করে। ২০০৬ বিশ্বকাপে মাত্র ১৮ বছর ৩৫৭ দিন বয়সে বসনিয়ার বিপক্ষে বদলী নেমে বিশ্বকাপে গোলের খাতা খুলেছিলেন।

◉ বিশ্বকাপ ট্রফির রূপ বদলের গল্প

আজ (১৭ জুন) ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে করলেন ১৪তম গোল। আজ (১৭ জুন) তার বয়স ৩৮ বছর ৩৫৮ দিন। এই বয়সে আর কোন আর্জেন্টাইন বিশ্বমঞ্চে গোল করেননি।

২০০-তম ম্যাচে ১১৮-তম গোল
প্রায় ৩৯ বছর বয়সে মেসি আর্জেন্টিনার জার্সিতে খেলছেন নিজের ২০০-তম ম্যাচ আর এটি তার ১১৮-তম গোল। এই গোলেও বুঝিয়ে দিলেন, তার বাঁ পায়ের জাদুকরি এখনও ফুরোয়নি।

মেসি, মেসি এবং মেসি
• বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক
• বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে মিরোস্লাভ ক্লোসার সঙ্গী
• বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলারের হ্যাটট্রিক করার রেকর্ড
• আর্জেন্টিনার হয়ে ২০০তম ম্যাচে ১২০ গোল

সময় তার প্রতিপক্ষ ছিল, বয়স ছিল নীরব চ্যালেঞ্জ। কিন্তু তিনি যেন ক্যালেন্ডারের নিয়ম মেনে চলতে চান না। চান গোলে গোলে ফুটবলকে আরো উপভোগ করতে আর বাঁ পায়ের জাদুতে অনুরাগীদের সম্মোহিত করতে।

তিনি লিওনেল মেসি। বিশ্বকাপ ক্যাম্প শুরুর আগে যার ছোটখাটো ইনজুরি হয়েছিল। বয়স তার কাঁধে হাত রেখেছিল। কিন্তু সবকিছু উড়িয়ে দিয়ে ৩৯ ছুঁই ছুঁই মানুষটি বাঁ পায়ের জাদু নিয়ে হাজির হয়েছেন আমেরিকার বিশ্বকাপে। আজ কানসাসে এই আর্জেন্টাইন মহাতারকার হ্যাটট্রিকে ৩-০ গোলে উড়ে গেছে আলজেরিয়া।

কেউ কি মেসির এমন শুরুর কথা ভেবেছিলেন! বিশেষ করে বড় দলগুলো যখন খাবি খাচ্ছে তখন আরো শঙ্কা ভর করেছিল গতবারের চ্যাম্পিয়নদের নিয়ে। কাতারেও যে হেরেছিল প্রথম ম্যাচে।

কিন্তু সর্বকালের সেরা ফুটবলারটি দলে থাকলে আর শঙ্কার জায়গা কই। কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন মেসি। সেই ক্ষিপ্রতা, বাঁ পায়ের ম্যাজিক, নিখুঁত নিশানা সবই যেন আগের মতোই আছে। ম্যাচের পঞ্চম মিনিটে তিনি প্রথম আলজেরিয়ার জালে বল জড়ান কিন্তু শরীর একটুখানি বাইরে থাকায় অফসাইডের খাঁড়ায় পড়েন।

তার মিনিট তিনেক বাদে এক চমৎকার মুভে আলজেরিয়ার ছাইবি আর্জেন্টাইন কিপার এমিলিয়ানোকে ফাঁকি দিয়ে বল জালে পৌঁছে দিলেও গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

➤➤ ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা

তবে ১৭ মিনিটে দে পলের বাড়ানো লং বল ধরে মেসি বক্সের বাইরে থেকে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন। আগুয়ান আলেজেরিয়ান গোলরক্ষক লুকা জিদান বলটি দুই হাতের আঙ্গুলে ছোঁয়ালেও গোল ঠেকাতে পারেননি।

বিশ্বকাপে এটি তার ১৪তম গোল। বিরতির পর মাঠে নেমে ৬০ মিনিটে আরেকবার আলজেরিয়ার জালে বল পাঠিয়ে নিজেকে নিয়ে গেছেন মিরোস্লাভ ক্লোসার আরো কাছাকাছি। সেখানেই-বা দাঁড়িয়ে থাকবেন কেন? ৭৬ মিনিটে ঠিক প্রথম গোলের রিপ্লে’র মতোই আরেক গোল সেই বাঁ পায়ে। সোনায় মুড়িয়ে রাখার মতোই একটি পা। তার সুবাদে এখন ক্লোসার সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে এই আর্জেন্টাইন মহাতারকা।

ওদিকে মধ্যরাতে এমবাপ্পে জোড়া গোল করে ভেবেছিলেন মেসিকে ছাড়িয়ে যাওয়া যাবে। সকালে মেসির ম্যাজিকাল ফুটবল শুরু হতেই পিছিয়ে পড়েন ফরাসী তারকা। জোড়ার জবাবে দিয়েছেন হ্যাটট্রিক। তা-ও আবার বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের পায়ে এই কীর্তি।

পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে ২০০-তম ম্যাচ খেলতে নামা মেসির হ্যাটট্রিকে নিজের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১২০। এ এক অবিশ্বাস্য রেকর্ড-ভাঙ্গা ম্যাচ লিওনেল মেসির। প্রতিটি রেকর্ড যেন তার বুটের নীচে ধুলোর মতো ঝরে পড়েছে। বয়স যেন নিছক এক সংখ্যা। আসলে কিংবদন্তীর বয়স বাড়ে কিন্তু তার জাদু কখনো বৃদ্ধ হয় না।

আর্জেন্টিনা : এমিলিয়ানো মার্তিনেস, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মোলিনা, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেস, ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস

আলজেরিয়া : লুকা জিদান, আইত-নুরি, বেনসেবাইনি, বেলঘালি, মান্দি, আইসা মান্দি (অধিনায়ক), মাজা, হাজ মুসা, ছাইবি, বেনতালেব, বুদাউই, গুইরি

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌১৭ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button