বাংলাদেশ

রোজা কবে থেকে জানা যাবে কাল

আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) জানা যাবে বাংলাদেশে রমজান কবে থেকে শুরু হবে।

এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের কোনও স্থান থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Related Articles

Leave a Reply

Back to top button