বাংলাদেশ
মসজিদে তারাবিহসহ ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ মুসল্লি

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিহসহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন।
সোমবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে তারাবি প্রতি ওয়াক্ত নামাজ খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে।
প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।



