বাংলাদেশ

ভ্যাকসিন মানবদেহে ট্রায়ালের জন্য বিএমআরসিতে গ্লোবের আবেদন

বাংলাদেশের একমাত্র করোনার টিকা উদ্ভাবনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড, মানবদেহে (ক্লিনিক্যাল ট্রায়াল) টিকা প্রয়োগ করতে, নীতিগত অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কাছে আবেদন করেছে।

রোববার (১৭ জানুয়ারি) এ আবেদন করে তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্স ম্যানেজার এবং টিকা আবিষ্কারের গবেষক দলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন।

গ্লোব বায়োটেক আশা করছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই তারা ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারবে।

তিনি বলেন, ‘ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করতে হলে দুটি অনুমোদন লাগে। ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল ক্লিয়ারেন্স এবং আরেকটি রেগুলেটরি অনুমোদন। আজকে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বিএমআরসিতে আবেদন করেছি। ইথিক্যাল ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা ওষুধ প্রশাসন অধিদফতরে রেগুলেটরি অনুমোদনের জন্য আবেদন জমা দেব। তারা সেই অনুমোদন দিলে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। অর্থাৎ আমাদের টিকা মানবদেহে প্রয়োগ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button