অন্য খবর

যুবতী রাধে গানের বিতর্ক নিয়ে মুখ খুললেন চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কণ্ঠে ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।কিন্তু এরই মধ্যে ব্যান্ড ‘সরলপুর’র অভিযোগ গানটি তাদের। অভিযোগ করার ঘণ্টা চারেক পরেই গানটি সরিয়ে নেয় ইউটিউব। এ নিয়ে শোবিজ পাড়ায় চলছে আলোচনা-সমালোচনাও। বার যোগাযোগ করা হচ্ছিল গানের শিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের সঙ্গে।

পরে চঞ্চল চৌধুরী গণমাধ্যমে মুখ খুললেন।  চঞ্চল চৌধুরী মন্তব্য, ‘আমি ও শাওন শুধু গানটি গেয়েছি। এই গানের মালিক আমরা নই। গানটির মেধাস্বত্ব দাবি করেছে সরলপুর ব্যান্ড। তাদের কথায় যতটুকু জানতে পেরেছি, ২০০৮ সালে বকশীগঞ্জের এক সাধুর কাছ থেকে তারা গানটির ৩০ শতাংশ পেয়েছে। আর বাকি ৭০ শতাংশ তারা নিজেরা লিখেছে। আমার প্রশ্ন? একটি প্রচলিত গানের সঙ্গে যদি নিজেদের কথা যুক্ত করা হয়, তাহলে কি পুরো গানটি তাদের হয়ে যায়? ১০০ ভাগ মৌলিক না হলে কি নিজেদের বলে দাবি করা যায়? এটাতো লোকগান। এই গানগুলো যে কেউ গাইতে পারে। এতে তো সমস্যার কিছু নেই।’

চঞ্চল চৌধুরীর দাবি করেন , ‘আর তাদের অভিযোগের ভিত্তিতে গানটি ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এই গানটি কি অন্য শিল্পীর কণ্ঠে ইউটিউবে নেই? গানটি আজ শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলে এ নিয়ে এত কথা। গানটির কয়েকটি ভার্সনই ইউটিউবে আছে, কই তখন তো এত কথা দেখিনি। আমরা গেয়েছি, শ্রোতারা পছন্দ করেছে- তাই বোধহয় সমস্যা বেড়ে গেছে। যাই হোক, আমরা চাই তারা মূল গানের কথা ও তাদের যোগ করা কথাগুলো দেশের মানুষের সামনে নিয়ে আসুক। তখনই বোঝা যাবে গানটির মূল স্বত্ব কার।’

Related Articles

Leave a Reply

Back to top button