স্পোর্টেইনমেন্ট

নভেম্বরে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য নেপালকে আমন্ত্রণ জানালে; আগামী নভেম্বরে ম্যাচ দুটি খেলার ব্যাপারে সম্মতি জানায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

বাংলাদেশের আমন্ত্রণের ব্যাপারে নেপাল স্পোর্টস কাউন্সিলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বাফুফেকে সম্মতি জানায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

নেপাল আগামী ১১-১৯ নভেম্বরে ফিফার উইন্ডোতে ম্যাচ দুটি ঢাকায় খেলতে চায় বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে জাতীয় দলের খেলা। মাঝে কাতার বিশ্বকাপের বাছাই পুনরায় শুরুর হওয়ার সম্ভাবনা জাগায় ক্যাম্প শুরু করেছিল দল। কিন্তু একই কারণে বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় সে ক্যাম্পও বন্ধ করে দেয় বাফুফে।

২০২০ সালে বাছাইয়ের কোনো ম্যাচ হবে না বলে গত অগাস্টে জানায় ফিফা ও এএফসি।

Related Articles

Leave a Reply

Back to top button