ভূরাজনীতি

দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জন্য সরকারের নানা দুর্নীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন ।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক টুইটবার্তায় এমন অভিযোগ করে তিনি।

মির্জা ফখরুল বলেন, করোনা মহামারীকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

Related Articles

Leave a Reply

Back to top button