বিশ্ব

ছেলে না মেয়ে জানতে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কাটলেন স্বামী!

ছেলের আশায় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কাটলেন, পাঁচ কন্যা সন্তানের বাবা।

নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

আহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ঘাতক স্বামী পান্নালাল একটি ছেলে সন্তান চাইত। তার স্ত্রীর পরপর পাঁচটি কন্যা সন্তান হয়েছে। এবার তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ছেলে হবে নাকি মেয়ে তা জানার জন্য উৎসুক ছিল পান্নালাল। তাই সে আসন্ন সন্তানের লিঙ্গ জানতে এই অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ জানিয়েছে, পান্নালালের স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button