বিশ্ব

ট্রাম্পকে পাঠানো চিঠিতে বিষ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে হোয়াইট হাউসে পাঠানো একটি চিঠিতে ছিল বিষ মেশানো।

হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো যে কোনও চিঠি সেখানে পৌঁছানোর আগে পরীক্ষা নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। ওই কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এতে রাইসিন নামক একটি ‘মারাত্মক’ বিষাক্ত পদার্থ পাওয়া গেছে ।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এখন তদন্ত করে দেখছে যে, এই চিঠি কোথা থেকে পাঠানো হয়েছে।

একই ধরনের চিঠি অন্য আরও কাউকে পাঠানো হয়েছে কিনা সেটিও তদন্ত করছে সংস্থা দুটি। তবে এফবিআই জানিয়েছে, আপাতত আর কোনও ধরনের ঝুঁকি তারা দেখছেন না।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, রাইসিন এতোটাই বিষাক্ত যে, মাত্র কয়েক ফোটা লবণ দানার সমপরিমাণ রাইসিন একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তার চেয়েও মারাত্বক হলো এর কোন প্রতিষেধক নেই।

এর আগেও হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে রাইসিন মেশানো চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

Related Articles

Leave a Reply

Back to top button