বাংলাদেশ

তিনটি রুট ছাড়া বিমানের সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে  বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট । বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে লন্ডন, দুবাই ও কুয়ালালামপুর রুটে চলবে বিমান।

এছাড়া কলকাতা, দিল্লি, কুয়েত ও ম্যানচেষ্টার রুটের ফ্লাইটসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিমান সূত্রে জানা গেছে, এসব দেশগুলোতে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এ কারণে বিমান কর্তৃপক্ষ বাধ্য হয়ে  এই সিদ্ধান্ত নিয়েছেন ।

এর আগে করোনা পরিস্থিতির কারণে দুই মাসের বেশি সময় বিমানের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।এরপর সম্পূর্ণ নতুন রূপে চালু হয় বিমানের ফ্লাইট।  কিন্তু আন্তার্জাতিক পর্যায়ে উল্লেখিত দেশগুলোতেই বিমান চলাচল বন্ধ থাকায় পুনরায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিমান কর্তৃপক্ষকে।

Related Articles

Leave a Reply

Back to top button