ক্লাবের নতুন প্রেসিডেন্ট লায়ন নাজিয়া ফারহানা
২০২৬–২০২৭ লায়ন বর্ষ: লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ডাউন টাউন-এর অভিষেক

লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ডাউন টাউন-এর ২০২৬–২০২৭ লায়ন বর্ষের ইনস্টলেশন সেরিমনি, নতুন সদস্যদের অভিষেক এবং প্রথম সাধারণ সভা রাজধানীর মহাখালীর এসকেএস শপিংমলে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে লায়ন নাজিয়া ফারহানা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে নতুন সদস্যদের লায়ন্স আন্দোলনের আদর্শ, মূল্যবোধ ও মানবসেবার অঙ্গীকারের মাধ্যমে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর টিম, বিভিন্ন মাল্টিপল কাউন্সিল ও ডিস্ট্রিক্ট ক্যাবিনেটের নেতৃবৃন্দ, বিভিন্ন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, লায়ন সদস্য, লিও সদস্য এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন নাজিয়া ফারহানা তাঁর বক্তব্যে বলেন—“মানবসেবাই লায়ন্সের সর্বোচ্চ পরিচয়। একটি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক নেতৃত্বের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ বাস্তবায়নই হবে আমাদের অগ্রাধিকার। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ডাউন টাউনকে সেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
সভায় ২০২৬–২০২৭ লায়ন বর্ষের জন্য ক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ক্যাম্প, রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, যুব নেতৃত্ব উন্নয়ন, নারীর দক্ষতা বৃদ্ধি, খাদ্য সহায়তা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন নাজিয়া ফারহানা-এর নেতৃত্বে ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ক্লাবের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নতুন সদস্যদের সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ০৯ আগস্ট ২০২৬



