অন্য খবর

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জ-এর যাত্রা

‘ডাবল শক্তিতে টোটাল অ্যাটাক’ স্লোগানে নতুন হোম অ্যান্ড হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘‘ব্লিট্‌জ’’ দেশের বাজারে যাত্রা করলো। নতুন এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেড। ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের ফেব্রিক ও ক্লিনিং সলিউশন নিয়ে এলো ‘ব্লিট্‌জ’। যা প্রতিদিন বাসাবড়ি পরিষ্কার ও ঝকঝকে রাখাকে আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী করবে।

গতকাল শনিবার (১৬ মে) চট্টগ্রামের লালখান বাজারে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে যাত্রা করলো ‘ব্লিট্‌জ’। এ সময় উপস্থিত ছিলেন ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেডের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মাকজান উল করিম চৌধুরী, অপারেশন ম্যানেজার মো. মোরশেদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলিম আলম সহ ব্যবসায়িক শেয়ারহোল্ডার, পরিবেশক, অংশীদারবৃন্দ।

বাসাবাড়ির পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় বিভিন্ন রেঞ্জের পণ্য প্রদর্শন করে ব্লিট্‌জ। এর মধ্যে রয়েছে ১ কেজি, ৫০০ গ্রাম, ২০০ গ্রাম ও ৪০ গ্রাম প্যাকেটের ডিটারজেন্ট পাউডার, ১২৫ গ্রাম ও ৭৫ গ্রামের ডিশওয়াশিং বার এবং ৫০০ মিলিলিটার ও ২৫০ মিলিলিটারের ডিশওয়াশিং বোতল। পরিবারগুলোর জন্য প্রতিদিন জেদি দাগময়লা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, সজীবতা ধরে রাখতে ও জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে এ পণ্যগুলো নিয়ে আসা হয়েছে।

মারওয়াহ চৌধুরী বলেন, “ব্লিট্‌জের মাধ্যমে আমরা প্রতিদিনের জীবনে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠতে চাই, যেখানে ক্লিনিং সলিউশন সবার জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী হবে এবং একইসঙ্গে, স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। বর্তমানে ক্রেতারা তাদের পরিবার ও বাসাবাড়ির জন্য ভরসা করতে পারবেন এমন পণ্য চান। উদ্ভাবন ও ক্রেতাদের ভাবনাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে বিশ্বস্ত নাম হয়ে উঠতে চাই।”

Related Articles

Leave a Reply

Back to top button