
➤ কৃষকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল অর্থনীতির নতুন দিগন্তের সূচনা হলো কৃষক কার্ডের মাধ্যমে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সারা দেশে ১১টি উপজেলায় মোট ২০ হাজার ৬৭১ জন কৃষক, মৎস্যচাষি, খামারি ও লবণচাষিদের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়। প্রাথমিকভাবে প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন, যা তারা বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কিনতে ব্যবহার করতে পারবেন।
➤ যে ১০ সুবিধা থাকছে ‘কৃষক কার্ডে’
তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারি ভর্তুকি ও প্রণোদনা পাঠানো হয়েছে, যা এই কার্ডের মাধ্যমে তারা ব্যবহার করতে পারবেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসা।
বাংলা নববর্ষের দিন চালু হওয়া এই উদ্যোগটি কৃষি খাতে আধুনিকায়ন, তথা জাতীয় উন্নয়নে বাংলাদেশ সরকারের অঙ্গীকারকে তুলে ধরছে। মূলত কৃষক পরিচয়পত্র হিসেবে কার্ডটি ডিজাইন করা হলেও, ভিসার প্রযুক্তির মাধ্যমে এটি একটি নিরাপদ ও সহজ নগদহীন (ক্যাশলেস) লেনদেন ব্যবস্থাও নিশ্চিত করবে।
প্রথম ধাপে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, বোদা, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেসারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং কক্সবাজারের টেকনাফ–এই ১১ উপজেলায় ফার্মার্স কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
➤ ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
কৃষক কার্ডে কৃষকরা মোট ১০ ধরনের সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্প খরচে কৃষিযন্ত্র ব্যবহার, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলের মাধ্যমে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, রোগ ও পোকামাকড় দমনের পরামর্শ, কৃষি বীমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ।

কী কী সুবিধা পাবেন কৃষকেরা
‘কৃষক কার্ড’ এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, প্রণোদনা ও ব্যাংকিং সুবিধা পাবেন। কার্ডটি এমনভাবে তৈরি করা হবে যাতে কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ না থাকে। কৃষি ভর্তুকি, সার ও বীজ সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে।
এ ছাড়া কৃষিঋণ গ্রহণ সহজ ও সুসংগঠিত হবে। আবহাওয়া, উৎপাদন পরিস্থিতি ও বাজারদর সম্পর্কিত তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে। ভর্তুকির অর্থ সরাসরি কৃষকের ব্যাংক বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস অ্যাকাউন্টে পাঠানো হবে।
কার্ডটি যেভাবে কাজ করবে
কৃষকের জমির পরিমাণ, ফসলের ধরনসহ প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে একটি ডিজিটাল প্রোফাইল তৈরি হবে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে।
➤ নতুন করে দরিদ্র হয়েছে ১৪ লাখ মানুষ
ভবিষ্যতে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকবে। তথ্য যাচাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে কার্ড বিতরণ করা হবে।
আবেদন করতে যা লাগবে
> এনআইডির কপি
> পাসপোর্ট সাইজের ছবি
> রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর
> জমির দলিল বা ভাগচাষিদের ক্ষেত্রে প্রমাণপত্র
> ব্যাংক বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ডের জন্য কারও সঙ্গে কোনো প্রকার অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
➤ মার্চে সড়ক-মহাসড়কে ৫৩২ প্রাণহানি
এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ১২ লাখ ক্ষুদ্র কৃষক সরাসরি উপকৃত হবেন এবং কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১৫ এপ্রিল ২০২৬



