বাংলাদেশ

৩৬ ঘণ্টা পার হলেও এখনো আগুন নেভেনি

৩৬ ঘণ্টা পার হলেও চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সোমবার (৬ জুন) সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী সদস্যরাও। আগুন নিয়ন্ত্রণে থাকলেও যাচ্ছেনা নেভানো।

এর আগে একই দিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই ডিপোর একাধিক কনটেইনারে আগুন জ্বলতে দেখা যায়। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ৫ থেকে ৬টি কনটেইনারে এখনো আগুন জ্বলছে। কোন কোন কনটেইনার থেকে এখনো ধোঁয়া উঠছে। তবে আজ সোমবার দুপুরের আগেই ডিপোর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস আশা প্রকাশ করেছে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, কনটেইনার ডিপোতে ভয়াবহ এ আগুন ও বিস্ফোরণে ৯ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে বিছানা কাতরাচ্ছেন দেড় শতাধিক মানুষ। এর মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এর আগে শনিবার রাত ৯ টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে।

 

Related Articles

Leave a Reply

Back to top button