বিশ্ব

২৭ বছরের সংসার জীবনের ইতি টানলেন বিল-মেলিন্ডা গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ দম্পতি বিল গেটস ও মেলিণ্ডা গেটস।  হঠাৎ তাদের এক ঘোষণায় হতাশ অনেকেই।দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিলেন এই দম্পত্তি।

সোমবার (৩ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটার দিকে টুইটারের মাধ্যমে এমন ঘোষণা দেন বিল গেটস ও মেলিন্ডা গেটস।

 

বিবৃতিতে আরো বলা হয়, অনেক চিন্তাভাবনার পর আমরা আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। বিগত ২৭ বছরে আমরা দারুণ জীবন যাপন করেছি, তিন জন সন্তান বড় করেছি এবং বিশ্বজুড়ে মানুষদের একটি স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা দিতে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছি। আমরা সেই মিশন এ বিশ্বাস করি এবং ফাউন্ডেশনের জন্য একত্রে কাজ করে যাবো।

বিবাহ বিচ্ছেদের এমন সময়ে নিজেদের ব্যক্তি গোপনীয়তা কাম্য করেছেন এই দম্পতি। গেটস দম্পতি লেখেন, আমরা আমাদের যে নতুন জীবন শুরু করতে যাচ্ছি সেখানে আমাদের পরিবারের গোপনীয়তা এবং (নিজেদের মতো করে থাকার) স্থান চাচ্ছি।

জানা যায়, ১৯৮০ এর দশকে বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট এ মেলিন্ডা গেটস যুক্ত হলে দুজনের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে তারা একত্রে গড়ে তোলেন, গেটস ফাউন্ডেশন।

তবে, বিবাহ বিচ্ছেদ হলেও গেটস ফাউন্ডেশন নিয়ে একত্রে কাজ করে যাওয়ার কথা জানান তারা।

 

Related Articles

Leave a Reply

Back to top button