২৫০ তৃতীয় লিঙ্গের মানুষদের ত্রাণ সামগ্রি দিলো “জীবন জীবনের জন্য” সংগঠন

সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌছে দিয়েছ “জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপ। রাজধানীজুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে সংগঠনটি।
৩মে, রবিবার রাজধানীর মিরপুর, বাউনিয়া, উত্তরা, মগবাজার, কুনিপাড়া, হাতিরঝিল ও সদরঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাবার পৌছে দেয় সংগঠনটি।

করোনার প্রকোপে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। দুর্ভোগ বেড়েছে নিম্মমধ্যবিত্ত ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের। এমন পরিস্থিতিতে মানবিকতার তাগিদে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বিভন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় রাজধানীজুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ।

রবিবার নিউজ নাউ বাংলার সঙ্গে আলাপকালে তৃতীয় লিঙ্গের প্রতিনিধ সরলা বলেন, আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঘরের বাইরে যেতে পারছি না । আয় রোজগার না থাকায় কখনো কখনো না খেয়েই দিন পার করতে হচ্ছে। সমাজের বিত্তবান মানুষেরা যদি আমাদে্র প্রতি সদয় হন তাহলে আমাদের আর না খেয়ে মরতে হবে না।
তৃতীয় লিঙ্গের আরেক প্রতিনিধি কারিনা বলেন, অনেক মানুষ ত্রাণ পেলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত থেকে যাই। করোনার এই সংকটে সরকারের পাশাপাশি বিভন্ন সংগঠন যদি আমাদের সেবায় এগিয়ে আসে তাহলে দু বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকতে পারবো।

“জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপের প্রধান সমন্বায়ক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক বিপ্রজিৎ চন্দ। নিউজ নাউ বাংলার সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণে দেশে বেড়েছে খাদ্য সংকট। আমরা কজন বন্ধু মিলে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই উদ্যোগ গ্রহন করি। আশার কথা এটাই যে, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেবার এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান মানুষ, গণমাধ্যমকর্মীসহ, সরকারি কর্মকর্তারাও এগিয়ে এসেছেন। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দিতে পারছি। করোনাসংকট উত্তরণে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রি বিতরণ করা হবে বলেও জানান “জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপের প্রধান সমন্বায়ক বিপ্রজিৎ চন্দ।



