২৪ ঘণ্টার মধ্যে পার্লামেন্ট কমপ্লেক্স ছাড়ার নির্দেশ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পার্লামেন্টের সদস্যসহ সবাইকে পার্লামেন্ট কমপ্লেক্স খালি করার নির্দেশ দিয়েছে মিয়ানারের সেনাবাহিনী। ফেসবুকে সরকারি গেস্ট হাউজে পার্লামেন্টের অধিবেশন শুরুর একটি ঘোষণা দেয়ার পরই পার্লামেন্ট কমপ্লেক্স ছাড়তে সামরিক বাহিনী এ সময়সীমা বেঁধে এ নির্দেশ দেয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে ৬ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভবন খালি করা করতে বলা হলেও তা ২৪ ঘণ্টায় কমিয়ে আনে সামরিক বাহিনী।
নভেম্বর মাসে নির্বাচিত নতুন পার্লামেন্টের সদস্যরা দুই সপ্তাহ ধরে প্রশাসনিক রাজধানী নেপিদোতে জড়ো হতে থাকেন। আগের এমপি ও তাদের পরিবারের সদস্যরা সরকারি ভবনে ছিলেন।
১ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে অভ্যাত্থান ঘটিয়ে এমপিদের আটক করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়ি ফিরে যেতে বলা হয়। তবে সেনা অভ্যুত্থানকে স্বীকৃতি না দেয়ার কারণে অনেক এনএলডির এমপিই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে পার্লামেন্ট ভবন ছেড়ে যেতে না চাইলেও পরে নিজেদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় এমপিদের। সরকারি অতিথি ভবন ছেড়ে যেতে এই এমপিদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিশ দিয়েছে সামরিক বাহিনী।



