বাংলাদেশ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

নিউজ নাউ বাংলা ডেস্কঃ ২০০৪ সালের ২১ শে আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউ তে বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটওয়ারীর। আজ শনিবার তার সমাধিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রদ্ধা নিবেদন করে।

সে সঙ্গে দিনব্যাপি খাবার ও বস্ত্র বিতরণ করেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এ সময় শহীদ কুদ্দুস পাটওয়ারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোবাশ্বের চৌধুরী, আবু তাহের, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন সহ কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button