ভূরাজনীতি
২১ আগস্ট উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে আগস্ট আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর তাই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। শুক্রবার নোয়াখালী জেলার বেগমগঞ্জে আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা আয়োজন করে বঙ্গবন্ধু আদর্শ
বাস্তবায়ন লীগ ।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লুৎফুন্নাহার মুন্নি। বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দিন সশরীরে দেখা ভয়াবহ স্মৃতিচারণ করেন তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বার বার কারা নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি লুৎফুন্নাহার মুন্নি বলেন –অনেকের রক্ত জেল-জুলুম হুলিয়ার বিনিময়ে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। দুর্দিনের সাহসী ত্যাগী নেতাকর্মীরা রাজনীতিতে থাকবে এবং অনুপ্রবেশকারীদের ঠেকিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্তের এ দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লুৎফুর হায়দার লেনিন, সাঈদুর রহমান দিপু, নুর আলম শিপন ও অজি উল্লাহ নয়নসহ আরো অনেকে।


