বাংলাদেশ

২১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু

আগামী ২১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আগে অবশ্যই কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস ক্লাস নেওয়ার উপযোগী করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে কোভিড-১৯ টিকাগ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার কথা জানানো হয়েছে।

এছাড়া ২১ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। গাজীপুরের ক্যাম্পাসে বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের আরেক অফিস আদেশে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button