বিশ্ব

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে সংসদ সদস্য নিহত

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ধনকুবের ও সংসদ সদস্য অলিভিয়ের ডাসাল্ট নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নরম্যান্ডি নামক এলাকায় এ বিধ্বস্তের ঘটনা ঘটে। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার নিজের একটি বাড়ি রয়েছে। সেখানেই যাচ্ছিলেন তিনি।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না। ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণ পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে সাংসদ ডাসাল্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানেই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। ‘লে ফিগারো’ নামের একটি পত্রিকারও মালিক ডাসাল্ট পরিবার।

২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হয়েছিলেন অলিভিয়ের ডাসাল্ট। তিনি তিন সন্তানের জনক।

Related Articles

Leave a Reply

Back to top button