বাংলাদেশবিশ্ব

১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে জর্ডান

বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে জর্ডান।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জর্ডানের সবচেয়ে বড় পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সানাল কুমার। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানে ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার কর্মীই বাংলাদেশের। আগামী বছর তিনি আরও ১২ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ করবেন। এছাড়া বাংলাদেশি কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠার কারণ জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ বলেও তিনি জানিয়েছেন।

জর্ডানের পোশাক কারখানায় বাংলাদেশের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বোয়েসেলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সানাল কুমার।

Related Articles

Leave a Reply

Back to top button