স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি

আসন্ন টেস্ট সিরিজের জন্য সিরিজের সূচি এখনো নির্ধারণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে এ টেস্ট সিরিজ।

ওই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ব্যক্তিগত অনুশীলন করছে বাংলাদেশ দল। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর আগমনে পুরোদমে অনুশীলন শুরু হবে বাংলাদেশের। সেই সাথে কিছুদিনের মধ্যে দলও ঘোষণা করবে দেশের ক্রিকেট বোর্ড। তবে ইতোমধ্যে সম্ভাব্য সূচির তালিকা তৈরি হয়েছে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি :
৪-৬ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো।
১০-১২ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো।
১৭-১৯ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো।
২৩-২৭ অক্টোবর : প্রথম টেস্ট, ক্যান্ডি।
৩১ অক্টোবর-৪ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, ক্যান্ডি।
৮-১২ নভেম্বর : তৃতীয় টেস্ট, কলম্বো।

Related Articles

Leave a Reply

Back to top button