ফলোআপ

হাইকোর্টে জামিন পাননি বরখাস্ত ডিআইজি মিজান

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন প্রশ্নে রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে মাহবুব শফিক বলেন, মিজানুর রহমানের জামিন প্রশ্নে রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। ফলে তাকে আপাতত কারাগারে থাকতে হবে।

এর আগে, এ মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

ঘুষ লেনদেনের মামলায় ৩ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন পেলেও এ মামলায় জামিন না হওয়ায় তিনি আপাতত কারামুক্ত হত পারছেন না।

Related Articles

Leave a Reply

Back to top button