বাংলাদেশ
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনের রিট শুনানি মঙ্গলবার

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরিতে দায়ের করা রিট শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবারের (৮ মার্চ) মধ্যে রিট আবেদনটি সংশোধন করে নিয়ে আসতে বলেছেন আদালত।
সোমবার (৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য ওঠে। এসময় রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবীরকে উদ্দেশ করে আদালত বলেন, রিট আবেদনটি নির্ভুল করে আগামীকাল নিয়ে আসুন, আমরা শুনবো। এখানে সবার স্বার্থ জড়িত।
এর আগে গতকাল (৬ মার্চ) সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। সে অনুযায়ী রিট করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।



