স্পোর্টেইনমেন্ট

নারী বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দলের বড় পরাজয়

নারী বিশ্বকাপে ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরইসঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দলের যাত্রা শেষ হলো।

ওয়েলিংটনে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান করে। ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ইংল্যান্ডের দেওয়া ২৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমে উইকেট না হারালেও রান রেট বেড়ে যাওয়ার কারণে চাপে পড়ে বাংলাদেশের নারীরা।

ইংল্যান্ডের হয়ে সোফিয়া ও চার্লি ডিন ৩টি করে উইকেট পেয়েছেন। এ ছাড়াও দুইটি উইকেট পেয়েছেন ফ্রেয়া ডেভিস।

টসে হেরে এর আগে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের নারীরা। ২৬ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই উইকেট তুলে নেয় জাহানারা ও সালমা। তবে এরপর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৬০ রানের জুটি করেন ট্যামি বিউমন্ট ও ন্যাট সাইভার। তাদের জুটি ভাঙেন রিতু মনি।

এরপর আবারো সোফিয়া ডাঙ্কলিকে নিয়ে ৭২ রানের জুটি করেন সেই ন্যাট সাইভার। তাদের এই দুই বড় জুটিই ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়। শেষ দিনে ক্যাথরিন ব্রান্টের ২২ বলে ২৪ রানের ইনিংসের উপর ভর করে ইংল্যান্ড ২৩৪ রানের সংগ্রহ পায়।

বাংলাদেশের হয়ে দুইটি উইকেট পেয়েছেন সালমা খাতুন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন চার বোলার। তারা হলেন- জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন এবং লতা মণ্ডল।

এই ম্যাচ জিতে নারী বিশ্বকাপে সেমিতে উঠে গেল ইংল্যান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button