স্পোর্টেইনমেন্ট
আর্জেন্টিনায় ‘শেষ ম্যাচ’ খেলে ফেললেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ বছর পার করছেন মেসি।
শনিবার নিজ দেশের মাটিতে শেষবারের মতো অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচটাও খেলে ফেললেন আর্জেন্টাইন অধিনায়ক। কারণ আগামী বিশ্বকাপেই হতে যাচ্ছে আলবিসেলস্তেদের হয়ে মাঠে তার শেষ উপস্থিতি।
দেশের মাটিতে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসির শেষ ম্যাচ দেখতে শনিবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ‘বোম্বোনেরা’ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অনেকদিন পর দলে ফিরে দারুণ এক গোলও করেছেন মেসি।
ভেনেজুয়েলার বিপক্ষে মেসির গোল পাওয়ার ম্যাচটিতে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি সামনে কি আছে তা নিয়েই ভাবতে পারি। আমি (বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে) ইকুয়েডরের মোকাবিলা নিয়ে ভাবছি। বিশ্বকাপের পর, আমাকে অনেককিছু নিয়ে নতুন করে ভাবতে হবে। ‘



