বাংলাদেশ
স্ত্রী-ছেলেসহ ধর্ম সচিব করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর গতকাল শনিবার সচিব ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) ধর্ম সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বলেন, গত কয়েকদিন ধরেই উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। শনিবার সচিব স্যারের সঙ্গে তার স্ত্রী ও এক ছেলের ফলাফল পজিটিভ এসেছে।
তিনি বলেন, সচিব স্যার ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের তেমন কোনও শারীরিক সমস্যা নেই। দুজনই স্টেবল আছেন।
নূরল ইসলাম-ফিরোজ বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ধর্ম সচিবের দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম।



