বিশ্ব

সৌদির হজমন্ত্রী বরখাস্ত

সৌদি আরবের বাদশাহ, হজ ও ওমরাহমন্ত্রী মোহাম্মদ বেনতেনকে বরখাস্ত করেছেন।

প্রতিমন্ত্রী ইসাম বিন সাঈদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

শুক্রবার এক রাজকীয় ডিক্রির বরাতে দেশটির বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।

এক টুইটে এসপিএ জানিয়েছে, মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে পদত্যাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা পাওয়া যায়নি। ২০১৬ সালে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সৌদি সরকারের আয়ের বড় একটি উত্স হিসেবে বিবেচনা করা হয় হজ ও ওমরাহ খাতকে।

Related Articles

Leave a Reply

Back to top button