অন্য খবর

সোলস ব্যান্ডের ড্রামার সুব্রত বড়ুয়া রনি আর নেই

চলে গেলেন বাংলাদেশের সোনালি দিনের তুমুল জনপ্রিয় ব্যান্ড সোলস’র অন্যতম প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী নিশ্চিত করেছেন, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ ২৬ মে ভোর ৫ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রনি।

দীর্ঘ পাঁচ দশক ধরে সুব্রত বড়ুয়া রনি সংগীতের সাথে জড়িয়ে ছিলেন। ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন গান অন্তপ্রান তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, সুব্রত বড়ূয়া রনি ও তাজুল মিলে গানের দল ‘সুরেলা’ গঠন করেন। ১৯৭৩ সালে সেই ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘সোলস’ রাখা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button